ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে শনিবার সন্ধ্যা ৬ টার দিকে অজ্ঞাত যুবকের (১৬) রক্তাক্ত লাশ উদ্ধার করেছে গফরগাঁও রেলওয়ে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চার জনকে আটক করে রেলওয়ে পুলিশ।

শনিবার (৩১ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনাটি ঘটে।

গফরগাঁও রেলওয়ে পুলিশ সূূত্রে জানা যায়, শনিবার জামালপুরের দেওয়ানগঞ্জ হতে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ ষ্টেশন অতিক্রম করার পর থেকেই ট্রেনের ছাদ থেকে রক্ত পড়তে দেখে যাত্রীরা হৈচৈ শুরু করে। এসময় ট্রেনে দায়িত্বরত পুলিশ আউলিয়া নগর ষ্টেশনে ট্রেনটি থামিয়ে ট্রেনের ছাদে অজ্ঞাত এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে গফরগাঁও জিআরপি ফাঁড়িতে খবর দেয়।

পরে জিআরপি পুলিশ গিয়ে ছাদে ভ্রমনরত ফুলপুর গোদারিয়া গ্রামের লালমিয়ার ছেলে বাবুল (১৮), গৌরীপুরের নয়াপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে ফরিদুল ইসলাম (২৫), শেরপুর সদরের রামকৃষ্ণপুর এলাকার আব্দুল করিমের ছেলে ফারুক মিয়া (২৫) ও নেত্রকোনা জেলার বাহাম গ্রামের আব্দুল আজিজের ছেলে কাইজুল মিয়া (২০)কে সন্দেহ জনক ভাবে আটক করে।

এদিকে সন্ধ্যা ৬টার দিকে ট্রেনটি গফরগাঁও রেলওয়ে ষ্টেশনে দাঁড়ালে অচেতন অবস্থায় ওই রক্তাক্ত অজ্ঞাত যুবককে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গফরগাঁও রেলওয়ে পুলিশের ইনচার্জ শফিকুল ইসলাম খান জানান, অজ্ঞাত ব্যক্তির গালে, মুখে, মাথায়, আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এটি হত্যাকাণ্ড কিনা নিশ্চিত হওয়া যাবে বলে আরও জানান ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

গফরগাঁওয়ে ট্রেনের ছাদ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

আপডেট সময় ০১:৪৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮