ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কক্সবাজারে বাসচাপায় নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে শ্যামলী পরিবহনের বাসের চাপায় দু’মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের তেচ্ছিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জোয়ারিয়ানালা ইলিশিয়াপাড়ার মো. হামিদ (২৫) ও চাকমারকুল ইউনিয়নের শ্রীমুরা পূর্বপাড়ার বাসিন্দা মো. হাসান (৩৫)।

পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস দুপুরে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপরজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে হাইওয়ে থানার পুলিশ শ্যামলীর পরিবহনের ওই বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে যায়।

রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মো. মুজাহিদুল ইসলাম জানান, ওই দু’যুবক নিজ এলাকা কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে কক্সবাজার শহরের দিকে যাবার সময় শ্যামলী বাসের নিচে চাপা পড়ে। মরদেহ বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কক্সবাজারে বাসচাপায় নিহত ২

আপডেট সময় ১২:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০১৭