ঢাকা ০৭:৩০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যাপক কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার: সংসদে মির্জা ফখরুল

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল আজ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল আজ শনিবার ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা এই তফসিল ঘোষণা করবেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই দুই সিটিতে ভোট হ‌তে পারে মে মাসের দ্বিতীয় সপ্তা‌হে। ১০ মে সম্ভাব্য ভোটগ্রহ‌ণের তা‌রিখ রাখা হ‌য়ে‌ছে। ত‌বে ই‌সির বৈঠ‌কে এই তা‌রিখ প‌রিবর্তনও হ‌তে পার।

এ‌দি‌কে সম্প্রতি গাজীপুর ও খুলনাসহ পাঁচ সিটি করপোরেশনের নির্বাচন আয়োজন করতে কোনো আইনি বাধা নেই বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইসির পাঠানো এক চিঠির জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

২০১৩ সালের ১৫ জুন একসঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়েছিল। তবে ভোটের পর একেকটি সিটি করপোরেশন একেকদিন প্রথম বৈঠকে বসেছে আর ওই বৈঠক থেকেই করপোরেশনের মেয়াদ শুরু হয়।

এই পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার

গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনের তফসিল আজ

আপডেট সময় ১২:৫৯:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ মার্চ ২০১৮