ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়াকে গুনে গুনে ১০ গোল দিল মেয়েরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখল বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ নারী ফুটবল দল। হংকংয়ে চার জাতি জকি ক্লাব নারী ফুটবলে উড়ন্ত সূচনা করেছেন বাংলাদেশের মেয়েরা। নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে ১০-১ গোলে হারিয়েছেনতারা।

দলের হয়ে জোড়া গোল করেছেনতহুরা খাতুন, শামসুন্নাহার ও আনাই মগিনি। একটি করে গোল করেছেন সাজেদা খাতুন, আনুচিং মগিনি, নিলুফা ইয়াসমিন ও শামসুন্নাহার (জুনিয়র)।

ম্যাচের শুরু থেকেই মালয়েশিয়াকে চেপে ধরে বাংলাদেশ। ১৩ মিনিটে গোলের খাতা খোলেন সাজেদা। এরপর ফরোয়ার্ড তহুরার ঝলক। ১৮ ও ২০ মিনিটে জোড়া গোল করেন কলসিন্দুরের এ মেয়ে। মিনিট দুয়েক পর ব্যবধান ৪-০ করেন আনুচিং মগিনি।

গোল এক হালি হওয়ার পরও থামেনি লাল-সবুজ জার্সিধারীদের দাপট। ২৪ মিনিটে ব্যবধান ৫-০ করেন আনাই। এদিন গোলের নেশায় মত্ত ছিলেন মেয়েরা। ৩৮ মিনিটে আরেক গোল করেন শামসুন্নাহার (জুনিয়র)।

৬-০ ব্যবধান নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ফিরে আরও এক হালি দেয় সফরকারীরা। ৫৩ মিনিটে নিজের জোড়া গোলে ব্যবধান ৮-১ করেন শামসুন্নাহার। ৬৬ মিনিটে জোড়া গোল পূর্ণ করে ব্যবধান ৯-১ করেন আনাই। ৭০তম মিনিটে শেষ গোলটি করেন নিলুফা ইয়াসমিন।

এ অর্ধে চার গোল দিলেও একটি হজম করে বাংলাদেশ। ৫৩ মিনিটে একমাত্র গোলটি হজম করে তহুরারা।

গত ডিসেম্বরে ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে ভারতকে হারিয়ে এ মেয়েরাই হয় অপরাজিত চ্যাম্পিয়ন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়াকে গুনে গুনে ১০ গোল দিল মেয়েরা

আপডেট সময় ০৫:৪৩:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮