ঢাকা ০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় নির্বাচন একদিনেই হবে: ইসি সচিব

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

নির্বাচন পরিচালনা আইন অনুযায়ী (আরপিও) আসন্ন জাতীয় সংসদ নির্বাচন একদিনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

‘সারা দেশে কয়েক ধাপে জাতীয় নির্বাচন হবে’ শনিবার টাঙ্গাইলে এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেয়া এমন বক্তব্যের একদিন পরই নির্বাচন কমিশন থেকে এ বক্তব্য এল।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার ১০টি আঞ্চলিক ও ৬৪ জেলা নির্বাচন কর্মকর্তার সঙ্গে বৈঠক করে কমিশন। বৈঠক শেষে ইসি সচিব সংবাদ সম্মেলনে আসেন।

অর্থমন্ত্রীর ওই বক্তব্যের বিষয়ে জানতে চাইলে সচিব বলেন, ‘আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে আরপিও অনুসারে একদিনেই নির্বাচন হবে। মাননীয় অর্থমন্ত্রী বলেছেন, আমি শুনেছি। তবে এ ধরনের পরিকল্পনা কমিশনের আপাতত নেই। আমাদের কাছে সরকার থেকে এ বিষয়ে কোনো বার্তা আসেনি।

সচিব বলেন, আরপিওতে আছে জাতীয় সংসদ নির্বাচন একদিনেই করতে হবে। ধাপে ধাপে ভোট করতে হলে আরপিও পরিবর্তন করতে হবে।

ইভিএমের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইভিএমের বিষয়ে আলোচনা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা হবে কিনা সে বিষয়ে আলোচনা হয়নি। তবে সামনের স্থানীয় সরকার নির্বাচন ও সিটি কর্পোরেশনের নির্বাচনে ইভিএম ব্যবহারে ইসির আগ্রহ রয়েছে। এ জন্য আমরা ইভিএম সম্পর্কে ভোটারদের অভিহিত করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাতীয় নির্বাচন একদিনেই হবে: ইসি সচিব

আপডেট সময় ০৯:২৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মার্চ ২০১৮