ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

আ’ লীগের জন্য মিছিল-মিটিং হালাল, বিএনপির জন্য হারাম: নজরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিএনপির কর্মসূচিতে বাধা এবং রাজধানীতে সমাবেশ করতে না দেওয়ায় সরকারের কঠোর সমালোচনা করে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারি দল রাস্তা বন্ধ করে, ঢাকঢোল পিটিয়ে রাজধানীতে সভা-সমাবেশ, মিছিল-মিটিং করতে পারলেও বিএনপির জন্য বাধা। তাদের জন্য এটা হালাল হলেও বিএনপির জন্য তা হারাম করে দেওয়া হচ্ছে। ফুটপাতেও দাঁড়াতে দিচ্ছে না তারা। পুলিশ জলকামান দিয়ে, লাঠিচার্জ করে, টেনে-হিচড়ে গ্রেপ্তার করছে।

বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘ঘুরে দাঁড়াও বাংলাদেশ’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ ও তাদের আপনজনরা জনসভা করলে কোনো দোষ হবে না। কিন্তু বিএনপি করতে চাইলে সেটা দেওয়া হবে না। এসব গণতন্ত্র তো নয়ই, গণতন্ত্রের ‘গ’ ও না। এটা অন্য তন্ত্র হতে পারে, গণতন্ত্র না।”

উন্নয়নের নামে দেশে এখন হরিলুট হচ্ছে— এমন অভিযোগ করে তিনি বলেন, ‘বাংলাদেশে সড়ক বা সেতু নির্মাণে যে অর্থ খরচ হয় দুনিয়ার কোথাও এতো খরচ হয় না। এতো বেশি টাকা খরচ করে যে রাস্তা বা সেতু বানানো হচ্ছে এসব কি মাটি দিয়ে বানানো হচ্ছে, না কি ইট-পাথর দিয়ে, না কি অন্য কিছু দেওয়া হচ্ছে। সোনা-রূপা না দিলে তো এতো টাকা খরচ হওয়ার কথা না।’

ক্ষমতাসীন দলের লোকজনের ব্যাংক ঋণ মওকুফের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘কোথায় যাচ্ছে এসব টাকা। শোনা যায় মালয়েশিয়া, থাইল্যান্ডে সেকেন্ড হোম হচ্ছে, কানাডায় বেগমপাড়া হচ্ছে। সুইস ব্যাংকের অ্যাকাউন্টধারীদের জামানত বাড়ছে। এরা সবাই ক্ষমতাসীনের আশীর্বাদপুষ্ট।’

আয়োজক সংগঠনের সভাপতি কাদের সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান এজেডএম জাহিদ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ প্রমুখ বক্তব্য দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে বাংলাদেশের ব্যাংক খাত: ইকোনমিস্টের প্রতিবেদন

আ’ লীগের জন্য মিছিল-মিটিং হালাল, বিএনপির জন্য হারাম: নজরুল

আপডেট সময় ০৯:১৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮