ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাভারে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

সাভারে একটি বাড়িতে আগুনে পুড়ে মরিয়ম বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় মুসা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বেগম (৪৫) দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার সাউদগারী গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। তারা সাভারে ভাড়া থাকত।

স্থানীয়রা জানান, দুপুরে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে বাড়িতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে আশপাশে ১৪টি টিনশেডঘর পুড়ে যায়। ঘটনাস্থল থেকে বের হতে না পারায় তার সারা শরীরে আগুন লেগে তিনি মারা যান। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

সাভার ফায়ার সার্ভিসের ইনচার্জ লিটন আহমেদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে ১৪টি টিনশেডঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাভারে আগুনে পুড়ে এক নারীর মৃত্যু

আপডেট সময় ০৮:১৪:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মার্চ ২০১৮