ঢাকা ০১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশের আইনশৃঙ্খলা বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর মতো: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকাণ্ডকে পাকিস্তানি সেনাবাহিনীর আচরণের সঙ্গে তুলনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ‘একমাত্র পাকিস্তানি হানাদার বাহিনী এমন করত।’

আপিল বিভাগ খালেদা জিয়ার জামিন রবিবার স্থগিত করে দেয়ার প্রতিক্রিয়ায় বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে করা সংবাদ পুলিশের সাম্প্রতিক কিছু ঘটনা তুলে ধরেন বিএনপি নেতা। আর এ সময়ই পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে তুলনার প্রসঙ্গ উঠে।

ফখরুল বলেন, ‘গতকাল (মঙ্গলবার) নারায়ণগঞ্জে বিএনপি নেতা অধ্যাপক মামুনকে কোমড়ে দড়ি বেঁধে আদালতে নেয়া হয়েছে। তিনি এর প্রতিবাদ করলে একজন কনস্টেবল তাকে চড় মেড়েছে। চিন্তা করে দেখুন কোথায় চলে গেছে! ডিবিসির সাংবাদিককে কীভাবে পুলিশ অত্যাচার করেছে।’

মঙ্গলবার বরিশালে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের ক্যামেরা পারসন সুমন হাসানকে গোয়েন্দা পুলিশের আট জন সদস্য আটক করে কার্যালয়ে নিয়ে হাতকড়া পরিয়ে বেদম মারধর করে। এর আগে তার অণ্ডকোষ চিপে ধরে তাকে অজ্ঞান করে ফেলা হয়। আর জ্ঞান ফিরলে আরেক দফা নির্যাতন চালানো হয় তার ওপর। পরে এই ঘটনায় রাতেই আট পুলিশকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়।
মির্জা ফখরুল বলেন, এই ধরনের ঘটনা এই নতুন নয়। তিনি বলেন, ‘এটা তারা অহরহ করছে। অথচ এমন চিত্র অতীতে রাজনীতিতের ইতিহাসে দেখিনি। একমাত্র পাকিস্তানি হানাদার বাহিনী এমন করত।’

কারা হেফাজতে থাকা ছাত্রদল নেতা জাকির হোসেন মিলনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল।

গত ৬ মার্চ তেজগাঁও থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মিলনকে আটক করে পুলিশ। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দী জাকির মারা যান সোমবার। অসুস্থ হয়ে পড়ার পর কারাগার থেকে হাসপাতালে আনার পর তার ‍মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে বিএনপির অভিযোগ, অসুস্থতা নয়, পুলিশের নির্যাতনে মৃত্যু হয়েছে এই ছাত্রদল নেতার।

সংবাদ সম্মেলনে ফখরুলও এই মৃত্যুতে হত্যা দাবি করে এতে জড়িতদের তদন্ত করে শাস্তি দেয়ার দাবি জানান।

এ সময় মির্জা ফখরুল খালেদা জিয়ার জামিন স্থগিত করে দেয়ায় উচ্চ আদালতের সমালোচনা করেন। বলেন, সরকার খালেদা জিয়াকে ছলচাতুরি করে কারাগারে আটকে রাখতে চায়। এর প্রতিফলন পড়েছে উচ্চ আদালতের সিদ্ধান্তে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দেশের আইনশৃঙ্খলা বাহিনী পাকিস্তানি হানাদার বাহিনীর মতো: ফখরুল

আপডেট সময় ০৮:০৩:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮