ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি জামিনে মুক্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

জামিনে মুক্ত হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। ৩৫ দিন কারাভোগের পর বুধবার বেলা পৌনে ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়েছে বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল কবির।

জানা গেছে, শাহাদাতকে মুক্তি দেয়ার খবরে মঙ্গলবার বিকালে কারাফটকের সামনে জড়ো হন নেতাকর্মীরা। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। বুধবার সকালেও কারাফটকের সামনে পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে শাহাদাতের ব্যক্তিগত সহকারী মারুফুল ইসলাম একটি পাজেরো নিয়ে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন। পরে ওই পাজেরোতে করে তিনি নাসিমন ভবনে যান।

নাসিমন ভবনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান এবং সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মণিসহ নেতাকর্মীরা শাহাদাতকে ফুলের মালা দিয়ে স্বাগত জানান। পরে নেতাকর্মীরা নাসিমন ভবনের ভেতরে মিছিল করেন।

উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি গ্রেফতার করা হয়েছিল শাহাদাতকে। নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে থেকে তাকে গ্রেফতারের পর শাহাদাতের বিরুদ্ধে দুটি মামলা করা হয়। ওই দুটি মামলায় হাইকোর্ট থেকে জামিনের পর ফেনীর একটি মামলায় শাহাদাতকে গ্রেফতার দেখানো হয়। সেই মামলায়ও জামিনের পর তাকে মুক্তি দেয়া হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি জামিনে মুক্ত

আপডেট সময় ০৬:৪০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮