ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

ভালো আছি, কখনো ভয় পাইনি: জাফর ইকবাল

অাকাশ জাতীয় ডেস্ক:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, আমি ভালো আছি। আমি কখনো কোনো কিছুতে ভয় পাইনি এবং এখনো পাচ্ছি না।

ছুরিকাহত হয়ে ১২ দিনের চিকিৎসা শেষে বুধবার বেলা ১১টা ঢাকা থেকে কর্মস্থল শাবি ক্যাম্পাসে যাওয়ার সময় এসব কথা বলেন তিনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে করে সিলেট যাচ্ছেন অধ্যাপক জাফর ইকবাল।

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমি সবাইকে জানাতে চাই, এই পৃথিবীটা অনেক সুন্দর। এই পৃথিবীকে সবার ভালোবাসতে হবে। তাহলেই পৃথিবীটা অনেক সুন্দর হবে।

তার সুস্থতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সেলাই কাটা হয়েছে। আমার হাতে ও পিঠে এখনো স্টিচ লাগানো রয়েছে। সেগুলোর জন্য আবার আমাকে হাসপাতালে আসতে হবে। আমি এখন সুস্থ আছি।

জাফর ইকবালকে মানসিক অবস্থার কথা জানতে চাইলে তিনি বলেন, আমি ভালো আছি। আমি এসব বিষয়ে কোনোদিন ভয় পাইনি আর এখনো পাচ্ছিনা। যে মঞ্চে আমার ওপর হামলা হয়েছিল আজ আবার সেখনেই আমার শিক্ষার্থীদের সঙ্গে দেখা করব।

গত ৩ মার্চ বিকালে শাবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে শিক্ষার্থী ও পুলিশের উপস্থিতিতে জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ফয়জুল হাসান ফজলু নামের এক তরুণ।

ওই হামলার পর পর জাফর ইকবালকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিলেট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচে আনা হয়। সেখানে চিকিৎসা শেষে শাবি ক্যাম্পাসে ফিরছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

ভালো আছি, কখনো ভয় পাইনি: জাফর ইকবাল

আপডেট সময় ১২:০০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮