ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

আমাদের কোনো কথা শোনেননি আপিল বিভাগ: খালেদার আইনজীবী

অাকাশ জাতীয় ডেস্ক:

আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, আপিল বিভাগ আমাদের কোনো কথা না শুনেই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন।

বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন-দুদকের করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়ার জামিন স্থগিত করা হয়। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদেশের পর সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন বলেন, আদালতে এ আদেশে আমরা মর্মাহত ও ব্যথিত। অতীতে এ ধরনের কোনো আদেশ দেয়া হয়নি।

তিনি বলেন, এ আদেশের ফলে সারা দেশের মানুষের আদালত সম্পর্কে বিরূপ ধারণার সৃষ্টি হবে। আপিল বিভাগ আমাদের কোনো কথা না শুনেই দুদকের করা সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে দেয়া চার মাসের জামিন রোববার পর্যন্ত স্থগিত করেছেন। আমরা বারবার আদালতকে অনুরোধ করেছি, তার পরও আদালত আমাদের কথা শোনেননি।

সোমবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্ট খালেদা জিয়াকে চার মাসের জামিন মঞ্জুর করেন। এর পর মঙ্গলবার এ জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্র ও দুদক চেম্বার জজ আদালতে পৃথক দুটি আবেদন করেন।

শুনানি শেষে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী কোনো আদেশ না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ ছয় আসামিকে দোষী সাব্যস্ত করে ঢাকার বিশেষ জজ আদালত-৫ রায় দেন।

আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। রায়ের দিন থেকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কারাগারে বন্দি রয়েছেন বিএনপি নেত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

আমাদের কোনো কথা শোনেননি আপিল বিভাগ: খালেদার আইনজীবী

আপডেট সময় ১১:০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ মার্চ ২০১৮