ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মর্গে উঠে বসল মৃত যুবক, চেপে ধরল হাত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে পাঠানো হয়েছিল হাসপাতালে। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর ময়নাতদন্তের জন্য যুবকের লাশ পাঠানো হয় মর্গে। সারা রাত সেখানেই পড়েছিল লাশটি।

কিন্তু সকালে ডোমরা ছুরি-কাঁচি নিয়ে ময়নাতদন্ত শুরু করতেই ঘটল বিপত্তি। মৃত যুবকের লাশটি হঠাৎ শোয়া থেকে উঠে বসল। এর পর মর্গের এক ডোমের হাত চেপে ধরল। ভারতের মধ্যপ্রদেশের ছিনদ্বারা জেলা হাসপাতালে ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

খবরে বলা হয়েছে, ওই যুবকের নাম হিমাংশু ভরদ্বাজ। নাগপুরে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। তাকে উদ্ধার করে ছিনদ্বারা জেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা দেখেন তার পালস নেই। নেই হৃদস্পন্দনও। এর পরই তাকে মৃত ঘোষণা করে মর্গে লাশ পাঠানো হয়। আর সেখানেই ময়নাতদন্তের সময় জ্ঞান ফিরে হিমাংশুর।

মৃত্যুর খবরের পর হিমাংশুর বেঁচে ওঠার খবরে তার পরিবারের সদস্যরা বেজায় খুশি। তবে চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ ওঠে।।

এ অবস্থায় চিকিৎসকদের মধ্যে সিনিয়র একজন চিকিৎসক পরামর্শ দিয়েছেন- হৃদস্পন্দন না পাওয়া গেলেই যেন কাউকে মৃত ঘোষণা করা না হয়। বরং ইসিজি পরীক্ষায় যেন কারও মৃত্যুর বিষয়ে সিদ্ধান্তে আসেন চিকিৎসকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মর্গে উঠে বসল মৃত যুবক, চেপে ধরল হাত

আপডেট সময় ০৩:২২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮