ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির সহায়ক সরকার চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বিএনপি’র সহায়ক সরকার চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছে। এ থেকে বিএনপিকে রক্ষা করবে কে? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিদেশে রয়েছেন উল্লেখ করে মন্ত্রী তার কাছে অনুরোধ করেন, বিদেশের মাটিতে এই শোকের মাসে যেনো ১৫ আগস্ট তিনি জন্মদিন পালনের নামে কেক না কাটেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও শোকের মাস আগস্ট উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সিদ্দিকুরের ব্যপারে তিনি বলেন, সিদ্দিকুর যাতে একটি চোখেও দেখতে পান সেজন্য চিকিৎসকরা সর্বাত্মক চেষ্টা করছেন। দৃষ্টিশক্তি হারাতে বসা তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানকে চাকরি দেওয়া হবে। এছাড়া চিকুনগুনিয়া নিয়ে মানুষের সচেতনতা বেড়েছে উল্লেখ করে মন্ত্রী নাসিম আরো বলেন, ঢাকার দুই মেয়রই মশা নিধনে সর্বাত্মকভাবে চেষ্টা চালাচ্ছেন। আগামী বছর চিকনগুনিয়ার প্রাদুর্ভাব কম হবে।

সেমিনারে ‘চিকনগুনিয়া ২০১৭ : ঢাকা এক্সপেরিয়েন্স’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু বিএসএমএমইউ’র রউমাটোলজি মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক ও ইনস্টিটিউট অফ এপিডেমিলোজি, ডিজিজেস কন্ট্রোল এন্ড রিসার্চ (আইইডিসিআর) এ্যান্ড ন্যাশনাল ইনফ্লুয়েঞ্জা সেন্টারের (এনআইসি) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।

শোকের মাস আগস্ট উপলক্ষে বিএসএমএমইউ’র গৃহীত মাসব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে- ২ আগস্ট দুপুর ১২টায় সান্ধ্যকালীন রাউন্ড ও ক্লাস সুনিশ্চিতকরণের উদ্দেশ্যে চেয়ারম্যানবৃন্দের সাথে উপাচার্যের আলোচনা সভা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপির সহায়ক সরকার চিকনগুনিয়ায় আক্রান্ত হয়েছে: নাসিম

আপডেট সময় ১২:৫৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭