ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী শ্রীমঙ্গলের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকেরাই : শিক্ষামন্ত্রী বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: কৃষিমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াতের পদত্যাগ যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ লেবাননে বিমান হামলা চালাল ইসরায়েল মেসির গোলে বাংলাদেশের উৎসব পৌঁছে গেল আর্জেন্টিনার সংবাদমাধ্যমে অবরোধ ভেঙে হরমুজ ছাড়ল ইরানি জাহাজ, তেলের দাম কমল ইউরোপে পোশাক রপ্তানির আয় তিন মাসে কমেছে ২০ শতাংশ

আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি ব্যর্থ: পাক পররাষ্ট্রমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা মোহাম্মাদ আসিফ বলেছেন, আফগানিস্তানে ১৭ বছরের মার্কিন সামরিক উপস্থিতি কোনো ফল বয়ে আনে নি। সেখানে মার্কিন নীতি-কৌশল ব্যর্থ হয়েছে।

তিনি মঙ্গলবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

খাজা আসিফ আরও বলেছেন, আলোচনার মাধ্যমেই কেবল আফগান সংকটের সমাধান হতে পারে। এ সময় তিনি রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন।-খবর পার্স টুডের।

তিনি বলেন, ইসলামাবাদ সব ক্ষেত্রেই মস্কোর সঙ্গে সম্পর্কের বিষয়টিকে গুরুত্ব দেয়। পাকিস্তান আলোচনার মাধ্যমে কাশ্মির সমস্যার সমাধান করতে প্রস্তুত রয়েছে বলে তিনি জানান।

যৌথ সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ আফগানিস্তান প্রসঙ্গে বলেন, আফগানিস্তানে আইএসের প্রভাব বৃদ্ধির বিষয়টি উদ্বেগজনক। মস্কো এ বিষয়টি নিয়ে খুবই উদ্বেগের মধ্যে রয়েছে।

তিনি বলেন, আফগানিস্তানে সন্ত্রাসবাদ, মাদক উৎপাদন বৃদ্ধি এবং মাদক চোরাচালানের মাধ্যমে অর্জিত অর্থ সন্ত্রাসবাদ বিস্তারে কাজে লাগানোর মতো বিষয়গুলো মস্কো ও ইসলামাবাদ উভয়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি : আইনমন্ত্রী

আফগানিস্তানে মার্কিন সামরিক উপস্থিতি ব্যর্থ: পাক পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০১৮