ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাভারে ঢাকা আরিচা মহাসড়কের দুই পাশে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান পরীমনিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার শর্ত না মানলে ইরানের ওপর আবারও নৌ-অবরোধ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী টঙ্গীতে হানি ট্র্যাপে ফেলে দুই যুবককে মারধর-লুট, ৩ জন গ্রেফতার বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের এমপিরা নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সংসদ সভাপতিকে সম্মান জানাবেন: স্পিকার এই উচ্চাভিলাষী বাজেট বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে: সংসদে আইনমন্ত্রী করের হার না বাড়িয়ে রাজস্ব সংগ্রহ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে: তিতুমীর ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা

দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আকাশ স্পোর্টস ডেস্ক:

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগ্রাসী এক জয় পেয়েছে সফরকারী ভারত। রোববার সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্ট পার্কে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রোটিয়াদের ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় ভারত। এ জয়ের ফলে ছয় ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল এশিয়ার এই ক্রিকেট পরাশক্তি।

টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়ে মাত্র ১১৮ রানেই অল আউট করে দেয় ভারত। চাহাল ২২ রানে ৫টি এবং কুলদীপ যাদব ২০ রানে ৩ উইকেট লাভ করেন। ম্যাচটি মাত্র ৩২.২ ওভারে শেষ হয়ে যাওয়ায় ম্যাচের প্রথমার্ধ্বেই শুরু হয় ভারতীয় ইনিংস।

বোলারদের পর সেখানে ব্যাটিং তান্ডবে মেতে ওঠে ভারতীয়রা। শিখর ধাওয়ান ও বিরাট কোহলির আগ্রাসী ব্যাটিংয়ের তান্ডবে ভারত যখন এক উইকেট হারিয়ে ১১৭ রানে পৌঁছায় তখনই লাঞ্চ বিরতির নির্ধারিত সময় এসে যায়। যে কারণে বাধ্য হয়ে বিরতির নির্দেশ জারি করে কর্তব্যরত দুই আম্পায়ার আলীম দার ও আদ্রিয়ান হল্ড স্টোক।

এর আগে ভারত যখন ৯৩ রানে তখনই মুলত প্রথমার্ধ্বের ১৫ ওভারের কোটা শেষ হয়ে গিয়েছিল। তবে খেলার অবস্থা বিবেচনা করে নির্ধারিত বিরতিতে না গিয়ে আরো চার ওভার বাড়িয়ে দিয়েছিলেন দায়িত্বপ্রাপ্ত আম্পায়ারদ্বয়। তবে শেষ রক্ষা হয়নি। লাঞ্চ বিরতির পর ঠিকই মাঠে নামতে হয়েছে খেলোয়াড় ও আম্পায়ারদের। এ সময় মাত্র ৪০ মিনিটের বিরতির নিদের্শনা জারি করা হয়। ইতোমধ্যে অবশ্য দর্শক শূন্য হয়ে পড়ে গোটা স্টেডিয়াম।

বিরতির পর জয়ের লক্ষ্যে পৌঁছাতে ভারতীয় ব্যাটসম্যানদের খেলতে হয়েছে আর মাত্র ৯ বল। শেষ পর্যন্ত ২০.৩ ওভারে ১১৯ রান সংগ্রহের মাধ্যমে জয়ের লক্ষ্য পূরণ করে ভারত। তাদের দুই অপরাজিত ব্যাটসম্যান ধাওয়ান ও কোহলি সংগ্রহ করেছেন যথাক্রমে ৫১ ও ৪৬ রান। এর আগে রাবাদার বলে মরকেলের হাতে ধরা পড়ে সাজঘরে ফিরেন ১৫ রান সংগ্রহকারী ওপেনার রোহিত শর্মা।সিরিজের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি কেপ টাউনে।

সংক্ষিপ্ত স্কোর :

দক্ষিণ আফ্রিকা : ১১৮/১০, ৩২.২ ওভার (চাহাল ৫/২২, কুলদীপ যাদব ৩/২০)
ভারত : ১১৯/১, ২০.৩ ওভার (শিখর ধাওয়ান ৫২*, বিরাট কোহলি ৪৬*)
ফলাফল : ভারত ৯ উইকেটে জয়ী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি

দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আপডেট সময় ০৮:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮