ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর সঙ্গে অভিমানে শ্রমিকের আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকা থেকে রবিবার দুপুরে নজরুল ইসলাম নামে এক কারখানা শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে তিনি আত্মহত্যা করেছেন। নিহত নজরুল ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার দোয়াখলা গ্রামের মৃত ওয়াহাব আলীর পুত্র।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক খাইরুল ইসলাম জানান, নিহত নজরুল ইসলাম স্থানীয় কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ডেনিমেক কারখানায় কাজ করতেন। শিউলি আক্তার নামে স্ত্রী থাকলেও বছর দুয়েক আগে চম্পা আক্তার নামে এক মেয়েকে বিয়ে করে তার সঙ্গে বসবাস করে আসছিলেন। দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান।

শনিবার রাতে দ্বিতীয় স্ত্রী চস্পা আক্তারের সঙ্গে নজরুলের ঝগড়া হলে চম্পাও বাড়ি থেকে চলে যান। পরে সকালে তার ঘরের দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। স্থানীয়দের দেয়া খবরে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে।

পরে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাপাতালে পাঠায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

স্ত্রীর সঙ্গে অভিমানে শ্রমিকের আত্মহত্যা

আপডেট সময় ০৯:৫৮:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮