ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর থেকে গার্মেন্টস শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে পৌরসভার মাস্টারবাড়ি এলাকায় ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত নজরুল ইসলাম (৩৫) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দোয়াখলা গ্রামের মৃত ওয়াহাব আলীর ছেলে ও ওই এলাকার ডেনিমেক পোশাক কারখানায় শ্রমিক।

শ্রীপুর থানার এসআই খাইরুল ইসলাম জানান, নিহত নজরুল প্রথম স্ত্রী থাকার পরও গত দুই বছর আগে চম্পা আক্তার নামে এক মেয়েকে বিয়ে করে। বিয়ের পর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার স্থানীয় কামরুল ইসলামের বাড়িতে ভাড়া থেকে ডেনিমেক পোশাক কারখানায় কাজ করত। চম্পাও স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করত। দ্বিতীয় বিয়ের খবর পেয়ে প্রথম স্ত্রী তার গ্রামের বাড়ি থেকে বাবার বাড়ি চলে যায়। এ নিয়ে তাদের নতুন সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। শনিবার রাতে দ্বিতীয় স্ত্রী চম্পার সঙ্গে নজরুলের ঝগড়া হলে ভাড়া বাড়ির কাউকে কিছু না বলে চম্পা বাসা থেকে চলে যায়। সকালে তার ঘরের দরজা খোলা দেখে পাশের রুমের লোকজন গিয়ে নজরুলের ঝুলন্ত লাশ দেখতে পায়। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীপুরে পোশাক শ্রমিকের ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৯:৩৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০১৮