ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমিক হত্যা মামলায় আইভীর গ্রেপ্তার আবেদন মঞ্জুর মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় মাসে কী করবো জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী : শিক্ষা প্রতিমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে এবার বাহরাইনে বাংলাদেশি নিহত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি দূতাবাসের স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান মন্ত্রীর নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জামায়াতকে ডেপুটি স্পিকার পদ নেয়ার প্রস্তাব দিয়েছি : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ব্যর্থতা : পাকিস্তান দলের প্রত্যেককে ৫০ লাখ রুপি জরিমানা

লাশটি নারী নাকি পুরুষ, চেনা গেল না

অাকাশ জাতীয় ডেস্ক:

সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাত লাশটি সড়কের ওপর পড়েছিল। অন্ধকারে লাশের ওপর দিয়ে চলে যায় একাধিক গাড়ি। তাই ছিন্নভিন্ন লাশটি পুরুষ না নারীর তা চেনা যায়নি। নির্ধারণ করা সম্ভব হয়নি বয়সও।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি-রঙ্গীলাবাজার থেকে অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা।মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমীন জানান, নিহতের ছিন্ন-বিচ্ছিন্ন লাশটি উদ্ধার করা হয়েছে।ধারণা করা হচ্ছে, নিহতের লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় তার বয়স এবং পুরুষ না নারী তা নির্ধারণ করা সম্ভব হয়নি।

পরে বেলচা দিয়ে নিহতের ছিন্ন-বিচ্ছিন্ন দেহ বস্তায় ভরে মাওনা হাইওয়ে থানার ওসির কাছে হস্তান্তর করা হয়। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি দ্রুতগামী বাসচাপায় নিহত হয়।

পরে ওই লাশের ওপর দিয়ে একাধিক যানবাহন চলাচল করায় লাশটি ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে থাকতে পারে। নিহতের দেহের ছিন্ন-বিচ্ছিন্ন অংশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাশটি নারী নাকি পুরুষ, চেনা গেল না

আপডেট সময় ০১:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০১৮