ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্প্রীতি বজায় রেখে নেতাদের রাজনীতি করার আহ্বান ডেপুটি স্পিকারের টাকা ছাপিয়ে ঋণ নয়, প্রাইভেট সেক্টরকে রক্ষা করাই নীতি: অর্থমন্ত্রী ২-৩ বছরের মধ্যে শিক্ষার নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্ভব : গণশিক্ষা প্রতিমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ফেলুদা’খ্যাত অভিনেতা বিপ্লব মারা গেছেন আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা-শারমিন পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী কুমিল্লায় মহাসড়কের পাশে মিলল কাস্টমস কর্মকর্তার রক্তাক্ত মরদেহ অর্থনীতি মজবুত করতে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির

গোপালগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জের মুকসুদপুরে নির্বাচনী বিরোধের জের ধরে মাহাবুল মোল্যা (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় তার বড়ভাই হাবিব মোল্যাকেও (৩২) পিটিয়ে জখম করা হয়।

শুক্রবার রাতে মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মাহাবুল মোল্লা ও হাবিব ওই গ্রামের সেকেন মোল্যার ছেলে।

মুকসুদপুর থানার ওসি মো. আজিজুর রহমান জানান, গত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে ওই গ্রামের আফসার মোল্লার সঙ্গে আবুল খায়েরের বিরোধ চলছিল।

শুক্রবার আফসার মোল্লার সমর্থক মাহাবুল মুরগি কিনতে যান আবুল খায়েরের পোল্ট্রি ফার্মে। তখন খায়েরের ছেলের সঙ্গে মাহাবুলের বাকবিতণ্ডা হয়।

এর জের ধরে রাতে খায়েরের লোকজন মাহাবুল ও তার ভাই হাবিবকে ধরে ওই ফার্মে নিয়ে পিটিয়ে জখম করে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক মাহাবুলকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান ওসি।

Tag :
আপলোডকারীর তথ্য

গোপালগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০২:৫০:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০১৮