ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সহকর্মীর অস্ত্রের আঘাতে শ্রমিক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে পাওনা টাকার জেরে সহকর্মীর ধারালো অস্ত্রের আঘাতে এক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সকাল ৬টার দিকে দোখালা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত গোলাম রব্বানী (২০) জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আব্দুল বাহারপুর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি বাজার এলাকায় ভাড়া থেকে শ্রীপুর পৌরসভার মাস্টারবাড়ী-নতুন বাজার এলাকায় একটি চকোলেট উৎপাদনকারী কারখানায় চুক্তিভিত্তিক শ্রমিকের কাজ করতেন।

শ্রীপুর থানার এসআই আবুল হাসান জানান, রব্বানীর সহকর্মী রাকিব হাসানের সঙ্গে তার টাকা নিয়ে বিরোধ ছিল। বুধবার সকালে কারখানা থেকে বাসায় ফেরার সময় দোখালা বাজারে আগে থেকে ওত পেতে থাকা রাকিব হাসান ও তার ২-৩ জন সহযোগী রব্বানীকে ধারালো অস্ত্র দিয়ে পেটে আঘাত করে।

পরে স্থানীয় ফার্মেসি মালিক শচীন রায় কারখানায় খবর দিলে কারখানা কর্তৃপক্ষ তাদের গাড়িতে করে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রয়েছে। তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তার লাশ হস্তান্তর করা হবে বলে তিনি জানান। ঘটনার পর থেকে রাকিব হাসান পলাতক রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সহকর্মীর অস্ত্রের আঘাতে শ্রমিক নিহত

আপডেট সময় ০৯:৫০:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০১৮