ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

হাটহাজারী পৌরসভায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে পৌরসভার এলাকার কাছারি সড়কের আলী মমতাজ শপিং সেন্টারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তৈয়মুর রহমান (৪৮) চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার পীরগাছি এলাকার মুক্তিযোদ্ধা জহুর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, প্রতিদিনের মতো শপিং সেন্টারের তৃতীয়তলায় অন্যান্য সহকর্মীদের সঙ্গে কাজ করছিলেন তৈয়মুর। এ সময় অসতর্কতাবশত তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাটহাজারী মডেল থানার এসআই আনিছ আল মাহমুদ জানান, শ্রমিকটি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা গেছে। নিহতের লাশ চমেক হাসপাতালে রয়েছে বলে তিনি জানান ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেট সময় ১০:০৮:১৯ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০১৮