ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফটিকছড়িতে মঈন হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া গ্রামের মঈন উদ্দিন হতাকাণ্ডের প্রধান আসামি তার প্রেমিকা হামিদা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের নয় দিন পর বুধবার তাকে গ্রেপ্তার করা হলো। গ্রেপ্তারকৃত হামিদা এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এর আগে ঘটনার সাথে জড়িত দুলাল উদ্দিন সুজন ও রবিউল আলমকে গ্রেপ্তার শেষে রিমান্ডে নেয়া হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ জানান, হামিদা আক্তারের মোবাইল সিমের সূত্র ধরে তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডের তথ্য বের করা হয়েছে। গত ১০ জানুয়ারি মঈন উদ্দিনের লাশ উদ্ধারের পর তার ভগ্নিপতি সাইফু উদ্দিন চৌধুরী বাদী হয়ে হত্যা মামলা করে। এ মামলার আসামি দুলাল উদ্দিন সুজন ও রবিউল আলম গ্রেপ্তার করা হয়েছে। আজ হামিদার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছোরা উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

মামলার তদন্তকারী অফিসার বিজন কুমার বড়ুয়া বলেন, এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের গ্রেপ্তার করা হবে। কাউকে হয়রানি করা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফটিকছড়িতে মঈন হত্যাকাণ্ডের প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০১:১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০১৮