ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৭ দিনই খোলা থাকবে শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনাল

অাকাশ জাতীয় ডেস্ক:

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ইমপোর্ট টার্মিনাল এখন থেকে সপ্তাহের সাতদিনই খোলা থাকবে। আমদানি পণ্য দ্রুত খালাসের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানীকারকদের এ সুবিধা গ্রহণ করে বিমানবন্দরে তাদের মালামাল আসা মাত্রই দ্রুত খালাসের অনুরোধ করছে বিমান কর্তৃপক্ষ। কার্গো ইমপোর্ট টার্মিনালে স্পেস সংকট থাকায় মালামাল খালাস না করে ফেলে রাখলে বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি হয়।

এতে বলা হয়, কাস্টমস ও সোনালী ব্যাংকের সহযোগিতায় কার্গো ইমপোর্ট টার্মিনালে সপ্তাহে সাতদিনই গেইট ‘অ’ ও গেইট ‘ই’ দিয়ে আমদানি করা সব ধরনের পণ্য খালাসের ব্যবস্থা করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কার্গো টার্মিনালের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধকরণ ও সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং ব্যবস্থা চালু করেছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

৭ দিনই খোলা থাকবে শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনাল

আপডেট সময় ০২:৩৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭