ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিয়ের তিন দিন আগে বরের রহস্যজনক মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বড় ছিনোনিয়া গ্রামের অটোচালক নুরুল বশরকে হত্যা করা হয়েছে নাকি সে নিজেই আত্মহত্যা করেছে এ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। আগামী শুক্রবার তার বিয়ের আকদ হবার কথা ছিল।

সোমবার দুপুরে পুলিশ অটোচালকের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বদুর বাপের বাড়ির জনৈক রফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক নুরুল বশর বাড়ির পশ্চিম পাশে জনৈক মুন্সী মিয়ার কল ঘরে (বর্তমানে সিএনজি রাখা হয়) প্রতিরাতে সিএনজি রেখে ঘরে চলে যায়।

রবিবার সকালে খাবার খেয়ে সিএনজি নিয়ে বের হয়ে যাওয়ার পর রাতে আর সে ঘরে ফিরে আসেনি। সকালে সেই দোকানের বিমের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস ও মাটিতে পা ঝুলানো অবস্থায় তার লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবদুর রাজ্জাক বলেন, নুরুল বশরের লাশ মাটি হতে শোয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। তার মাথার পেছনে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রকৃত রহস্য বের হবে। এ সংক্রান্তে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

মনজুর হোসেন, ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বিয়ের তিন দিন আগে বরের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় ১২:৫৯:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮