ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৫০ যাত্রী নিয়ে সাগরে বিকল জাহাজটি উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গোপসাগরে জাহাজ বিকল হয়ে মিয়ানমারের সমুদ্রসীমায় ভেসে যাওয়া প্রায় ২৫০ যাত্রীর কয়েকটি ঘণ্টা কাটল উদ্বেগ-উৎকণ্ঠায়। পরে স্থানীয় প্রশাসন খবর পেয়ে যাত্রীদের উদ্ধার করে। জাহাজটিও তীরে নিয়ে আসে।

সোমবার বিকালে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় আড়াইশ যাত্রী নিয়ে টেকনাফ আসার পথে সমুদ্রে বিকল হয় এলসিটি কাজল নামে জাহাজটি। পরে সেটি পানিতে ভেসে ভেসে মিয়ানমারের দিকে চলে যাচ্ছিল। আর উদ্ধারকারী একটি জাহাজ রাত পৌনে ১১টার দিকে ওই জাহাজটিকে টেনে নিয়ে আসে টেকনাফে। আর এর মাধ্যমে উদ্বেগজনক মুহূর্তের অবসান হয় এমভি কাজলের যাত্রীদের।

কক্সবাজারের টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হোসেন সিদ্দিক দৈনিক আকাশকে জানান, জাহাজে থাকা স্বজনদের মাধ্যমে তারা নৌযানটির বিকল হয়ে যাওয়ার তথ্য পান। এরপর সেটিকে উদ্ধারে কাজ শুরু করেন।

ইউএনও বলেন, ‘আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিজিবিকে জানাই। তারা তাদের কাউন্টারপার্টরের (মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি) সঙ্গে যোগাযোগ করে, জানায় আমাদের একটি জাহাজ ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে তাদের দিকে যাচ্ছে।’ পাশাপাশি আমরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডকে অনুরোধ করি। তারা সঙ্গে সঙ্গে এ বিষয়ে ব্যবস্থা নেয়।

ইউএনও জানান, ‘এরপর এলসিডি কুতুবদিয়া নামে একটি জাহাজ গিয়ে বিকল হওয়া জাহাজটিকে টেনে তীরে নিয়ে আসে।’ এমভি কাজলের সব যাত্রী ‍সুস্থ এবং নিরাপদে আছে বলেও জানান টেকনাফের ইউএনও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

২৫০ যাত্রী নিয়ে সাগরে বিকল জাহাজটি উদ্ধার

আপডেট সময় ১২:৫৪:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮