ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ এইচএসসির রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হলো ‘ছাত্রী চানখাঁরপুলে ৬ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ,দোষী অনেকে তালিকা থেকে বাদ সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর ‘অনন্তকাল’ যুদ্ধ চালানোর মতো অস্ত্রের মজুত আমেরিকার আছে : ট্রাম্প তেহরান ও বৈরুতে হামলার দাবি ইসরায়েলের গলাকাটা অবস্থায় ইকোপার্কের জঙ্গলে হাঁটা শিশুটি মারা গেছে স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রীর লাশ উদ্ধার মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল–ছাত্রশিবির সংঘর্ষ, আহত ১০

রোহিঙ্গা ক্যাম্পের রেড ক্রিসেন্ট প্রধানকে দেশ ত্যাগের নির্দেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ঘুমধুম রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালের টিম লিডার অস্ট্রেলিয়ার নাগরিক নুরান হিগিংকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেইসঙ্গে তাকে একদিনের মধ্যে বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

দুই উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অপদস্থ করায় তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হল। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ শাখার এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

রোববার সন্ধ্যায় চিঠিটি কক্সবাজার জেলা প্রশাসক বরাবর পাঠানো হয়েছে। উলে­খ্য, শুক্রবার রাতে রোহিঙ্গা শিবিরে অগ্নিকাণ্ডে মা ও তিন সন্তানসহ চারজন নিহত হয়। দুই ইউএনও ওই ঘটনা তদন্ত করতে গিয়েছিলেন।

শনিবার সকালে রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে অপ্রীতিকর ঘটনাটি ঘটে। কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম সরওয়ার কামাল হাসপাতালে গেলে ওই বিদেশি নাগরিক তাদের নাজেহাল করেন। পরে দুই কর্মকর্তা বিষয়টি জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দফতরে আলোচনা হয়।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান জানান, আমাদের অপদস্থ করার বিষয়টি কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেনকে লিখিতভাবে জানানো হয়। নির্বাহী কর্মকর্তাকে নাজেহাল ও অসহযোগিতা করার বিষয়টি রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে রেড ক্রিসেন্টের বাংলাদেশ অফিসে জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অভিযোগ পেয়ে গতকালই ওই কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে সোমবার বাংলাদেশ ছাড়ার নির্দেশ দেয়।

এদিকে বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চালের দাম বৃদ্ধির খবর শুনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

রোহিঙ্গা ক্যাম্পের রেড ক্রিসেন্ট প্রধানকে দেশ ত্যাগের নির্দেশ

আপডেট সময় ১২:২১:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০১৮