ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

শ্রীপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে শীতে ফোম জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে আসবাবপত্র ও অটোরিকশার তিনটি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার রাত ১০টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন আনসার রোড মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

শ্রীপুর ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার আল আমীন জানান, ওই এলাকার একটি আসবাবের দোকানের কর্মচারীরা শীত নিবারণের জন্য ফোম জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন। পরে সে আগুন ছড়িয়ে পাশে অটোরিকশার একটি বিক্রয় কেন্দ্র এবং আসবাবপত্রের দুটি দোকান পুড়ে যায়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে রাত পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে আগুনে পুড়ে যাওয়া তিনটি দোকানের মালিক সাজেদা বেগম নামের এক নারীর বলে জানান ফায়ার ব্রিগেডের ওই স্টেশন অফিসার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

শ্রীপুরে আগুনে ৩ দোকান পুড়ে ছাই

আপডেট সময় ০১:৩৪:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০১৮