ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঋণপ্রবাহ কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ব্যাংক চলতি অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে বিনিয়োগ বান্ধব নতুন মুদ্রানীতি ঘোষণা করেছে। তবে বেসরকারি খাতের ঋণপ্রবাহের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আগের চেয়ে কিছুটা কমিয়ে ১৬ দশমিক ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে বছরের প্রথমার্ধের মুদ্রানীতিতে। বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরসহ অন্যরা।

বুধবার মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর বলেন, কর্মসংস্থান সহায়ক জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনকে সামনে রেখে এবারের মুদ্রানীতি প্রণয়ন করা হয়েছে। বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কমানো হলেও এই মুদ্রানীতিকে সংকোচনমূলক বলতে নারাজ গভর্নর।

ভালো মানের কম ঋণ দিয়েও উচ্চ প্রবৃদ্ধি অর্জন সম্ভব বলে মনে করছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য নিম্নমুখী হওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে আশা করছেন ফজলে কবীর।এ ছাড়া সঞ্চয়পত্রের মুনাফার হার বর্তমান বাজার সুদহারের সঙ্গে সম্পর্কিত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় মুদ্রানীতিতে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঋণপ্রবাহ কমিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

আপডেট সময় ১২:০৩:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭