ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে কৃষক খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলার আমীর হোসেন মোল্লা নামে এক কৃষক নিহত হয়েছেন। রবিবার সকাল ছয়টার দিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত আমীর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের ইজ্জতপুর (বিন্দুবাড়ী) গ্রামের ছায়েদ আলী মোল্লার ছেলে।

নিহতের বড় ছেলে মনির হোসেন মোল্লা অভিযোগ করেন, তাদের বাড়ির পাশেই আখ ক্ষেতের এক কর্নারে টিনশেড দিয়ে ছোট্ট ছাপড়া তৈরি করে তার বাবা আখ ক্ষেত পাহারা দিতেন।

শনিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে একই গ্রামের রুহুল আমীনের ছেলে হৃদয় ও তার ৪-৫ জন সহযোগী তার বাবার ওপর হামলা চালায়। বাবার চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তারা এসে আমীর হোসেনকে জ্ঞান হারানো অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত কর্মকর্তা ডা. তাসনিয়া জানান, নিহতের স্বজনরা তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে। নিহতের হাত ও হাঁটুর নিচেসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, পাশের রুহুল আমীনের ছেলে হৃদয়ের সাথে আমীর হোসেন মোল্লার জমি সংক্রান্ত বিরোধে রয়েছে। এর জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রীপুরে জমি নিয়ে বিরোধে কৃষক খুন

আপডেট সময় ১২:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০১৮