ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ভবনের ছাদ ধসে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিশ্চিন্তপুর গ্রামে ভিশন গ্রুপের মালিকানাধীন ডা. আব্দুল হামিদের রিসোর্টে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে একজন শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ছয়জন আহত হন। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত শ্রমিকের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন ১নং ওয়ার্ডের সদস্য মো. ইজ্জত আলী খান জানান, ফাউগান এলাকায় সাহারা রিসোর্ট নামে একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। দুপুর সাড়ে ১২টার দিকে রিসোর্টের ভবনের একাংশ হঠাৎ ধসে পড়ে। এতে ছাদের নিচে কয়েকজন শ্রমিক চাপা পড়ে। খবর পেয়ে শ্রীপুর ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে একটি লাশ ও ছয়জনকে উদ্ধার করেন।

একটি লাশসহ মোট সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আক্তারুজ্জামান।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, দুপুরে আহত দিনাজপুরের রহিম বাদশা, একই জেলার মাহিদুল ও মিন্টু এবং জামালপুরের ইকবাল হোসেনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে রহিম বাদশা ও মাহিদলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দুর্ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। তাদের আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারালেন আইনজীবী

ভবনের ছাদ ধসে প্রাণ গেল নির্মাণশ্রমিকের

আপডেট সময় ০৬:২৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮