ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বকাপকে সামনে রেখে রাশিয়ায় খড়ের তৈরি স্টেডিয়াম

অাকাশ স্পোর্টস ডেস্ক:

রাশিয়ায় ২০১৮ সালের ফিফা বিশ্বকাপের আসর বসবে । বিশ্ব দরবারে নিজেদের শ্রেষ্ঠত্ব তুলে ধরতে ঐতিহ্যের সঙ্গে অভিনব সব জিনিস উপস্থাপনের চেষ্টায় রয়েছে রাশিয়ানরা। বিশ্বের সবচেয়ে জমজমাট এ আসরকে কেন্দ্র করে নিজেদের গুছিয়ে নিচ্ছে দেশটি। বিশ্বকাপের পর্দা ওঠার আগেই রাশিয়ান এক কৃষক খড়ের তৈরি ফুটবল স্টেডিয়ামের রেপ্লিকা বানিয়ে সবার নজর কেড়েছেন।

সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামের রেপ্লিকা খড় দিয়ে বানিয়েছেন তিনি। আগামী বছরের বিশ্বকাপে এই ভেন্যুটিতে সেমিফাইনাল সহ মোট সাতটি ম্যাচ অনুষ্ঠিত হবে। রাশিয়ান ওই কৃষকের নাম রোমান পুনোমারায়ুভ। বিশ্বকাপের জন্য উপযোগী করে তুলতে এই ভেন্যুর জন্য ৫৭৩ মিলিয়ন পাউন্ড খরচ করেছে রাশিয়া। বিশাল এ খরচকে সবার সামনে তুলে ধরতেই পুনোমারায়ুভের এমন প্রচেষ্টা। বালু ও খড় দিয়ে এই স্টেডিয়াম তৈরি করা হয়েছে। এখানে দর্শকদের খেলা উপভোগ করার জন্য রয়েছে ৩০০টি আসনের ব্যবস্থা।

পুনোমারায়ুভ বলেন, বিশ্বকাপের আগে মানুষের উত্তেজনা এবং খেলাধুলার পরিবেশ বিরাজ করতে দেখাটা আমার কাছে দারুণ। আসল সেন্ট পিটার্সবুর্গ স্টেডিয়ামে গত মাসে কনফেডারেসন্স কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পুনোমারায়ুভের তৈরি রেপ্লিকা বিশ্বকাপ ভেন্যু নির্মাণে খরচ, দুর্নীতি, বিলম্ব এবং শ্রমিকদের মৃত্যুকে তুলে ধরবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিশ্বকাপকে সামনে রেখে রাশিয়ায় খড়ের তৈরি স্টেডিয়াম

আপডেট সময় ০২:৩২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭