ঢাকা ০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গোপালগঞ্জে ট্রাকচাপায় এক যুবক নিহত

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে ট্রাকের চাপায় ইসমাইল শেখ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল সদর উপজেলার মান্নু শেখের ছেলে। এ ঘটনায় স্থানীয়রা সড়কের ওই স্থানে এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয় জনতা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বাগেরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাছবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকা ইসমাইল শেখের উপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর স্থানীয়রা রাত ১১টা পর্যন্ত ঢাকা-খুলনা মহসড়কে ওই স্থানে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয়রা উদ্ধার কার্যক্রমে অংশ নেয়।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। তবে ঘটনার পরপর চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি রুটে ১৬৫ ফ্লাইট ব্যাহত, ভোগান্তিতে ২৩ হাজার যাত্রী

গোপালগঞ্জে ট্রাকচাপায় এক যুবক নিহত

আপডেট সময় ১২:০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮