ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাড়া নিয়ে বিরোধে গাজীপুরে কিশোর খুন

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জানের চালা এলাকায় ভাড়া নিয়ে বিরোধের জের ধরে ১৬ বছর বয়সী এক লেগুনা যাত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সফিকুল ইসলাম কুড়িগ্রাম সদর উপজেলার বোয়ালিচর গ্রামের মো.কালাম মিয়ার ছেলে।

কালিয়াকৈর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সোমবার ভোরে কালিয়াকৈর উপজেলার জানের চালা এলাকার আঞ্চলিক সড়কে লেগুনা যাত্রী সফিকুল ইসলামের সাথে ভাড়া নিয়ে লেগুনার হেলপার ও চালকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সফিকের মৃত্যু হয়।

ওসি জানান, এ বিষয়ে কাউকে আটক করা যায়নি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভাড়া নিয়ে বিরোধে গাজীপুরে কিশোর খুন

আপডেট সময় ০১:৩৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০১৮