ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ধর্ষণের লজ্জায় নিজের শরীরে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

বরিশাল জেলার বাকেরগঞ্জে ধর্ষণের শিকার অগ্নিদদ্ধ শিশু সোনিয়া (১২) মৃত্যুবরণ করেছে। আজ রোববার বিকেল ৩টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করে।

উপজেলার চরাদি ইউনিয়নের হলতা গ্রামের মৃত সোনিয়ার পিতা দুলাল খান মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, গত বুধবার সকাল ১০টায় সময় একই বাড়ির পান্নু খানের বখাটে পুত্র আসাদ খান ডিম ভেজে দেয়ার কথা বলে শিশুটিকে তার নিজ ঘরে নিয়ে যায়।

এসময় আসাদের পিতা-মাতা কেউ বাড়িতে ছিলো না। এ সুযোগে আসাদ ওই শিশুটিকে ধর্ষণ করে। নিজ ঘরে গিয়ে বেলা ১২টায় শিশুটি লজ্জায় ও অপমান সইতে না পেরে নিজের শরীরে কোরোসিন ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়।

পরে তার চিৎকারে বাড়ির লোকজন ও তার বাবা-মা এসে আগুনে দগ্ধ শিশুটিকে বরিশাল শেরে বাংলা হাসপাতালের শিশু সার্জারি বিভাগে ভর্তি করেন। সেখানে ৮নং বেডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির স্বাস্থ্যের অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক শুক্রবার বেলা ২টার সময় তাকে শেরে বাংলা মেডিকেল হাসপাতাল থেকে ঢাকায় প্রেরণ করেন।

মৃত শিশুটির বোন ছুয়াইয়া আক্তার কান্না জড়িত কন্ঠে তার বোন শিশু সোনিয়ার মৃত্যুর জন্য ধর্ষক আসাদ খান ও তার পরিবারকে দায়ি করে এ হত্যাকান্ডের বিচার চান। ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, দিনে দুপুরে তার বোনকে বখাটে আসাদ ধর্ষণ করলো। ৪ দিন অতিবাহিত হয়ে গেলেও এনিয়ে পুলিশ প্রশাসন কোন ব্যবস্থা নিলো না।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদুজ্জামান লোক মুখে এরকম একটি ঘটনা শুনেছেন বলে জানান। তবে ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা তা তিনি জানেন না। শিশুটির পরিবার থেকে এখনো কেউ কোন অভিযোগ করেনি বলেও তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে জাঁকজমকপূর্ণ আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধর্ষণের লজ্জায় নিজের শরীরে আগুন, চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

আপডেট সময় ১০:২৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭