ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় প্রাণ আরএফএল কারখানার ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।

নিহত ওয়ার্কশপের মেকানিক মাসুদ রানা শরিয়তপুরের নড়িয়া গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আক্তারুজ্জামান লিটন জানান, শুক্রবার রাতে কালীগঞ্জের দেওপাড়া এলাকায় প্রাণ আরএফএল কারখানার নিজস্ব ওয়ার্কশপে একটি গাড়ি থেকে গ্যাস সিলিন্ডার নামিয়ে অন্য স্থানে রাখা হয়। এসময় সিলিন্ডারটি বিস্ফোরণ হলে ওয়ার্কশপে থাকা মাসুদ রানা ঘটনাস্থলেই মারা যান এবং অন্য দুইজন আহত হন। আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিস্ফোরণের ঘটনায় আগুন না ধরলেও ওয়ার্কশপের জানালার কাচ ভেঙে ও ভেতরে তছনছ হয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হলেন এ আর হাফিজ উল্লাহ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

আপডেট সময় ০১:৪১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭