ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার হরমুজ অতিক্রমের চেষ্টা করা দুই জাহাজ জব্দ করেছে আইআরজিসি জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার

পাইলটদের যেভাবে সাগর থেকে উদ্ধার করলেন দুই ভাই

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ বিমান বাহিনীর দুই প্রশিক্ষণ জেট বিমানের সংঘর্ষে প্রাণে বাঁচতে বঙ্গোপসাগরে লাফিয়ে পড়া চার পাইলটকে সাগর থেকে উদ্ধার করেন মাছ শিকারী দুই ভাই। তবে এজন্য তারা নিজেদের জীবিকার একমাত্র অবলম্বন মাছ ধরার জালটি বিসর্জন দেন।

গত বুধবার মহেশখালীতে মাঝারি মানের দুই জেট বিমানের সংঘর্ষে বিমান দুটি আছড়ে মাটিতে পড়ে। এর আগেই ওই বিমানের চার পাইলট নিজেদের বাঁচাতে সাগরে ঝাঁপ দেন।

এ সময় দ্রুত দুই ভাই তাদের নৌকাটি নিয়ে ওই পাইলটদের উদ্ধার করেন। ওই দুই জেলে হলেন- মহেশখালী পৌর এলাকার নুরুল হকের ছেলে কামাল পাশা (৩০) ও মোহাম্মদ মুবিন (২০)।

বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আরমান জানান, সংঘর্ষের পরপরই পাইলটরা তাদের প্যারাসুট নিয়ে সাগরে লাফিয়ে পড়েন। এ সময় কামাল ও মুবিন সর্বপ্রথম গিয়ে দ্রুত তাদের উদ্ধার করেন।

ঘটনার বিষয়ে ফ্লাইট লেফটেন্যান্ট ইফতেখার বলেন, যদি তৎক্ষণাৎ ওই দুই ভাই ছুটে না যেতেন তবে পাইলটদের উদ্ধার করা কঠিন ছিল।

মাছ শিকারী দুই ভাই কামাল ও মুবিন জানান, সন্ধ্যা ৬টার দিতে তারা নৌকা নিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ করে আকাশ থেকে কিছু সাগরে পড়তে দেখেন। দ্রুত নৌকা নিয়ে সেখানে যান। তারা তীর থেকে উইং কমান্ডার আজিমকে উদ্ধার করেন। পরে আজিম তাদের ফোন নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন।

পরে তাদের ফোন দিয়েই বিমানের অপর সদ্যদের চিহ্নিত করা হয়, পরে তাদের নৌকা ব্যবহার করে কাছাকাছি সাগর থেকেই অপর পাইলটদের উদ্ধার করা হয়।

এর আগে ওই বিমান দুর্ঘটনায় পাঁচজন আহত হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বিমান বাহিনী প্রধান ঘটনাস্থল পরিদর্শনে যান।

Tag :
আপলোডকারীর তথ্য

ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির

পাইলটদের যেভাবে সাগর থেকে উদ্ধার করলেন দুই ভাই

আপডেট সময় ০১:১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭