ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চার নারী ধর্ষণের ঘটনায় পুলিশের আংশিক ব্যর্থতা স্বীকার

অাকাশ জাতীয় ডেস্ক:

কর্ণফুলী উপজেলার শাহ মীরপুরে একই বাড়িতে চার নারী ধর্ষণের ঘটনায় আলামত সংগ্রহ ও মামলা নেওয়ার ক্ষেত্রে পুলিশের আংশিক ব্যর্থতা ছিল বলে স্বীকার করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপকমিশনার হারুন অর রশিদ হাজারী।

আজ সোমবার দুপুরে কর্ণফুলী থানা মিলনায়তনে সাংবাদিক সম্মেলনে এ ব্যর্থতার কথা স্বীকার করেন বন্দর জোনের এ উপকমিশনার। এ সময় থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশের ব্যর্থতার জন্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুল মোস্তাফার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারের কাছে সুপারিশ করার কথাও জানানো হয়।

গত ১২ ডিসেম্বর রাতে কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার এক প্রবাসীর বাড়ির গ্রিল কেটে ডাকাতির সময় একই পরিবারের চার নারীকে ধর্ষণ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর পুলিশ মামলা নিতে না চাইলে শেষতক ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বাবুর হস্তক্ষেপে পুলিশ মামলা নেয়। এরপর আসামিদের গ্রেপ্তারে পুলিশের নীরব ভূমিকা নিয়ে চট্টগ্রামে নানা কর্মসূচি পালন করে আসছে সুশীল সমাজ।

আজ উপকমিশনার হারুন অর রশিদ হাজারী বলেন, চার নারী প্রথমে ধর্ষণের কথা স্বীকার করেননি। পরে পুলিশের তদন্তে এ ঘটনা বের হয়ে এসেছে বলে দাবি করা হয়। ঘটনার পর থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গতকাল রোববার সন্ধ্যায় চাতুরি চৌমুহনী এলাকা থেকে ইমতিয়াজ উদ্দিন বাপ্পি (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। তিনি বড় উঠান শাহ মীরপুর এলাকার বাসিন্দা।

এর আগে ১৮ ডিসেম্বর মো. সুমন ওরফে বাবু ও ফারুক মাহমুদ নামের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চার নারী ধর্ষণের ঘটনায় পুলিশের আংশিক ব্যর্থতা স্বীকার

আপডেট সময় ০৮:০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০১৭