ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা মুন্সীগঞ্জে চাচাতো ভাইকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

বাড়ি বানাতে ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

বাড়ি নির্মাণে দেশের ব্যাংকগুলো থেকে প্রবাসীরা আরো বেশি ঋণ পাবেন। আগে মোট ব্যায়ের ৫০ শতাংশ ঋণ পেলেও এখন ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসীরা।রোববার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন সব ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলো প্রবাসীদের গৃহায়ণ খাতে ঋণ দেয়ার ক্ষেত্রে অনিবাসীর ঋণ অনুপাত হবে এখন ৭৫:২৫। আগে যা ছিল ৫০:৫০। ভোক্তাঋণ নীতিমালার আলোকে এ ঋণ দিতে বলা হয়েছে।

এর আগে ২০১৫ সালের ৬ ডিসেম্বর প্রবাসী বাংলাদেশিদের বাড়ি নির্মাণে ঋণ সুবিধা দেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়েছিল, বাড়ি বানানোর ক্ষেত্রে ব্যাংক ঋণের অতিরিক্ত যে খরচ হবে, সেই অর্থ (মূলধন) প্রবাসীরা নিজেদের পাঠানো রেমিট্যান্স অথবা তাদের বৈদেশিক সঞ্চয়ী হিসাব থেকে দিতে পারবে। ঋণের গ্যারান্টি হিসেবে প্রবাসীর সঞ্চয়ী হিসাব, জমির দলিলপত্র বা তৃতীয়পক্ষের গ্যারান্টি জমা দিতে হবে।

ঋণের কিস্তি নির্ধারণের ক্ষেত্রে পাঠানো রেমিট্যান্স এবং বাড়ি ভাড়ার বিষয়টি বিবেচনা করতে হবে। এছাড়া অন্যকোনো আয়ের উৎস থাকলেও সেটি বিবেচনা করবে ঋণদাতা ব্যাংক। এছাড়া ঋণ প্রদানের ক্ষেত্রে স্বাভাবিক সকল নিয়মকানুন যথাযথভাবে মানতে হবে।

ভোক্তাঋণ নীতিমালা অনুযায়ী, গৃহায়ণ খাতে সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা ঋণ দিতে পারে ব্যাংক। অর্থাৎ কোনো প্রবাসী ২ কোটি বা ৩ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট বা বাড়ি কিনলে বা নিজের জমিতে বাড়ি নির্মাণ করলে তিনি সর্বোচ্চ ১ কোটি ২০ লাখ টাকা পর্যন্তই ঋণ পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাড়ি বানাতে ৭৫ শতাংশ ঋণ পাবেন প্রবাসীরা

আপডেট সময় ০১:১৮:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭