ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন মোস্তাফিজার রহমান

অাকাশ জাতীয় ডেস্ক:

অবশেষে শেষ হলো অপেক্ষার পালা। রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান। বেসরকারি ফলে, আওয়ামী লীগের প্রার্থী সরফুদ্দীন আহমেদের চেয়ে প্রায় ৯৮ হাজার বেশি ভোট পেয়ে নিশ্চিত করলেন মেয়র পদ। জয়ের পর রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি পূরণের আশ্বাস দেন মোস্তাফিজার রহমান।

এদিকে, ধানের শীষ প্রতীকে ৩৫ হাজার একশ’ ৩৬ ভোট পাওয়া বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা ফলাফল প্রত্যাখ্যান করেছেন।

কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসই যেন জানান দিচ্ছে শেষ হলো প্রতীক্ষার পালা। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রংপুর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হলেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান।

টানা ৮ ঘণ্টার ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় শুরু হয় গণনা। এরপর যতই সময় গড়ায়, ততই উৎকণ্ঠা বাড়তে থাকে প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের মধ্যে। ভোটগণনার সময় একটি কেন্দ্রের বাইরে কিছুটা উত্তেজনাও ছিলো। তবে বড় ধরণের বিশৃঙ্খলা চোখে পড়েনি।

ভোট গণনা শেষে একশ’ ৯৩টি কেন্দ্রের সবগুলোর ফল ঘোষণা করা হয়। বেসরকারি এই ফলাফলে, লাঙ্গল প্রতীকে মোস্তাফিজার রহমান পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৬’শ ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, নৌকা প্রতীকে সরফুদ্দীন আহমেদ ঝন্টু পেয়েছেন ৪৫ হাজার ৭শ’ ৮৪ ভোট। এছাড়া, ধানেরশীষ প্রতীকে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ২৫ হাজার ৩শ’ ৩৯ ভোট।

মেয়র নির্বাচিত করায় রংপুর নগরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান মোস্তাফিজার রহমান। আশ্বাস দেন, উন্নয়নের দেয়া প্রতিশ্রুতি পূরণের।

এদিকে, ভোটের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপির মেয়রপ্রার্থী কাওসার জামান বাবলা।

২শ’ ৩ দশমিক ছয় তিন বর্গ কিলোমিটারের রংপুর সিটি করপোরেশনের দ্বিতীয় নির্বাচন হলেও দলীয় প্রতীকে এবারই প্রথম। এবারে নগর পিতা হওয়ার লড়াইয়ে অংশ নেন সাতজন। এছাড়া নগরীর ৩৩টি ওয়ার্ড কাউন্সিলর পদে ২শ ১১ জন এবং ১১টি নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রংপুরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানালেন মোস্তাফিজার রহমান

আপডেট সময় ০৩:০৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭