ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে অপহৃত শিশু সাভারে উদ্ধার, গ্রেপ্তার ১

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা পাশাগেইট এলাকা থেকে অপহৃত মীম আক্তার নামের ছয় বছরের শিশুকে সাভার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইসমাইল হোসেন নামে এক অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ইসমাইল হোসেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খামারগ্রাম এলাকার ময়দান হোসেনের ছেলে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা পাশাগেইট এলাকার আব্বাস মল্লিকের বাসায় ভাড়ায় থাকেন ইসমাইল। একই বাসায় ভাড়া থাকেন শিশু মীমের পরিবার। সোমবার দুপুরে শিশুটির বাবা-মা কাজে যাওয়ার সুযোগে মীমকে অপহরণ করে নিয়ে যায় প্রতিবেশী ইসমাইল ও তার সহযোগীরা। পরে তারা মোবাইল ফোনে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ঘটনায় শিশুর বাবা শাহিন শিকদার বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে ইসমাইলকে গ্রেপ্তার করে। এসময় তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহরণের ১৮ ঘণ্টা পর মঙ্গলবার বিকালে শিশুটিকে উদ্ধার করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে অপহৃত শিশু সাভারে উদ্ধার, গ্রেপ্তার ১

আপডেট সময় ১০:২৩:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭