ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

লাঙ্গলের দুর্গে জয় হবে মোস্তফার: জি এম কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

রংপুরকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও লাঙ্গলের ঘাঁটি হিসেবে উল্লেখ করে দলের কো-চেয়ারম্যান জি এম কাদের দাবি করেছেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে লাঙ্গলের দুর্গে জয় হবে জাপার প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই ও দলের কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, রংপুর হচ্ছে জাতীয় পার্টির ঘাঁটি। এরশাদের ঘাঁটি। এই ঘাঁটিতে মোস্তফার বিজয় নিশ্চিত। জনগণ লাঙ্গল মার্কায় ভোট দেয়ার জন্য উম্মুখ হয়ে আছে। অপেক্ষায় আছে ২১ ডিসেম্বরের।

আজ রবিবার নগরীর ধাপ এলাকায় দলের মনোনীত মেয়র প্রার্থী মোস্তফার পক্ষে প্রচারণার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি। লাঙ্গলের পক্ষে, এরশাদের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাবি করে জি এম কাদের বলেন, ‘কেউ এই গণজোয়ার রুখতে পারবে না।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাপার কো-চেয়ারম্যান বলেন, নির্বাচনের মাঠ লেভেল প্লেয়িং আছে। আমরা মনে করি, এখানে লাঙ্গলের কোনো বিকল্প নেই। মানুষ উন্নয়নের স্বার্থে লাঙ্গলকে ভোট দেবে।’

এ সময় তার সঙ্গে ছিলেন নির্বাচন দলীয় প্রার্থির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মহানগর জাতীয় পার্টির সেক্রেটারি এস এম ইয়াসির, যুগ্ম সম্পাদক হাজি আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম ছোট, মহানগর ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক আল আমিন সুমন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

লাঙ্গলের দুর্গে জয় হবে মোস্তফার: জি এম কাদের

আপডেট সময় ১১:৪৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭