ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডেসকোর মালামাল লুট, ১০ আনসার গ্রেপ্তার

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীতে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের সাব-স্টোরের গার্ডকে মারধর করে মালামাল লুটের মামলায় ১০ আনসার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে দায়িত্ব অবহেলার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে। ডেসকোর সাব-স্টোরের ব্যবস্থাপক মোহাম্মদ রাশেদুল হক বাদী হয়ে শনিবার রাতে এ মামলা করেন।

মামলার বিবরণে জানা গেছে, টঙ্গীর সফিউদ্দিন একাডেমির উত্তর পাশে ডেসকোর সাব-স্টোরে আনসার শেডে থেকে ১৫ জন আনসার সদস্য তিন শিফটে ডিউটি করেন। গত ১৫ ডিসেম্বর রাতে সাব-স্টোরের প্রধান গেটের পকেট গেটের সামনে গিয়ে ২০-২৫ জন সন্ত্রাসী আনসার সদস্য সফিকুল ইসলামের সঙ্গে দেখা করবে বললে সেখানে ডিউটিরত আনসার পকেট গেট খুলে দিলে তারা ভেতরে ঢোকে। এসময় সাব-স্টোরের স্পেশাল গার্ড খোরশেদ আলম প্রতিবাদ জানালে তারা তাকে মারধর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা সাব-স্টোরের গোডাউনের সিল ও তালা ভেঙে বৈদ্যুতিক লাইন নির্মাণ, মেরামতের মালামাল ও সিসিটিভির ডিভিআরসহ প্রায় সাড়ে ১১ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ তালুকদার জানান, ওই লুটের ঘটনায় শনিবার রাতে ডেসকোর পক্ষ থেকে টঙ্গী থানায় মামলা হয়েছে। অভিযুক্ত ১০ জনকে আনসারকে কর্তৃপক্ষ থানায় সোপর্দ করেছে। পরে ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

গাজীপুর জেলা আনসার অ্যাডজুডেন্ট মো. সাইদুর রহমান জানান, তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তদন্তের পর দায়িত্বে অবহেলার জন্য ১০ জন আনসার সদস্যকে শনিবারই বহিষ্কার করে এবং ফৌজদারি অপরাধের জন্য তাদের টঙ্গী থানায় হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ডেসকোর মালামাল লুট, ১০ আনসার গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭