ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে মসজিদের নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকায় একটি মসজিদের নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত আব্দুল মোতালেব ময়মনসিংহের বাগতাবাজার গ্রামের তমিজ মন্ডলের ছেলে। তিনি স্থানীয় সাইদুর রহমানের বাড়িতে ভাড়ায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নির্মাণ কাজ অসমাপ্ত হওয়া ভোগড়া সরকারপাড়া জামে মসজিদ নামের ওই মসজিদে নিহত আব্দুল মোতালেবকে ১০-১২ দিন আগে নৈশপ্রহরী হিসেবে নিয়োগ দেয়া হয়। বৃহস্পতিবার ভোরে মসজিদের মোয়াজ্জিন আজান দিতে এসে মসজিদের ভেতর আব্দুল মোতালেবের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি ডাক চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, মসজিদ প্রতিষ্ঠার সাথে জড়িত কাউকে ফাঁসানো জন্যই ওই নিরীহ নৈশপ্রহরীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রকৃত ঘটনা তদন্ত করে জানা যাবে। এ বিষয়ে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে মসজিদের নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা

আপডেট সময় ০২:৫৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০১৭