ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাদক নিয়ে বিরোধে প্রবাসী দুই ভাই খুন: পুলিশ

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় দুই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের বলছে, এলাকায় মাদক ব্যবসা নিয়ে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ জোড়া খুনের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার সন্ধ্যায় দুবাই প্রবাসী আক্তার হোসেন ও ইতালি প্রবাসী আশিবুর রহমানকে দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নিহত আশিবুর রহমান মীমের গ্রুপের সঙ্গে স্থানীয় জিতু গ্রুপের দ্বন্দ্ব ছিল। এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক নিয়েই মূলত তাদের মধ্যে দ্বন্দ্ব ছিল।

পুলিশ সুপার বলেন, আমরা জোড়া খুনের ক্লু বের করতে সক্ষম হয়েছি। হত্যাকাণ্ডের পর জিজ্ঞাসাবাদে সোলায়মান নামে একজনকে আটক করা হয়েছে। জিতুসহ অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাদক নিয়ে বিরোধে প্রবাসী দুই ভাই খুন: পুলিশ

আপডেট সময় ০৩:১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭