ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যারা ১৭ বছর দেশের বাইরে ছিল তারাই গুপ্ত: গোলাম পরওয়ার ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার প্রচেষ্টা চালানো হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী রাজপথে নামলে সরকারের পতন ঘটাতে বেশি সময় লাগবে না: ইসহাক সরকার নাটোরে যুবদলের দু’পক্ষে সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন দোকান ভাঙচুর ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি শিবির কি রগকাটা, শিবির কি গুপ্ত: গোলাম পরওয়ার দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী ‘শিক্ষকরা কোনো দলের নেতা নন, রাজনীতি করলে শিক্ষকতা ছেড়ে দিন’:কায়সার কামাল দেশে তেলের সংকট নেই, কিছু মানুষ অনৈতিক ব্যবসা করছে: মির্জা ফখরুল

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী ইউনিয়নের ভূঙ্গাবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক তরুণ মারা গেছেন। লাশ ঘটনাস্থল থেকে নিয়ে যায় স্বজনরা। নিহত শংকর চন্দ্র সরকার ভূঙ্গাবাড়ি এলাকার সন্তুষ চন্দ্র সরকারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-রাজশাহী রেললাইনের ভূঙ্গাবাড়ি এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে গোয়ালবাথান যাচ্ছিলেন শংকর। এসময় খুলনাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে খবর পেয়ে নিহতের পরিবার লাশটি তার বাড়িতে নিয়ে যায়।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিবুল হক জানান, কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে একজন নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

আপডেট সময় ০২:০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০১৭