ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর রাজধানীতে বিদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ এনসিপির নুসরাতের মনোনয়ন গ্রহণ করবে ইসি, আপিল না করার সিদ্ধান্ত

গাজীপুরে চলন্ত গাড়িতে শিশু ধর্ষণের চেষ্টা, চালক আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরে চলন্ত গাড়িতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। ২৯ নভেম্বর বুধবার রাত সাড়ে ৯টার দিকে আমবাগ মধ্যপাড়ার জালালের মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

উদ্ধারকৃত শিশুটি আমবাগ এলাকায় তার মায়ের সঙ্গে থেকে ভিক্ষা করে। তাদের বাড়ি ময়মনসিংহে। অভিযুক্ত চালক রুবেল (২৪) গাজীপুর সিটি কর্পোরেশনের আমবাগ মধ্যপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জে।

কোনাবাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে কোনাবাড়ি থেকে এক শিশুসহ ৩ যাত্রীকে নিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইক বাঘিয়া এলাকায় যাচ্ছিল। শিশুটি আমবাগ এলাকার বাসায় ফিরছিল।

পথে নছর মার্কেট এলাকায় দুই যাত্রী নেমে যায়। পরে শিশুটিকে নিয়ে চালক বিভিন্ন নির্জন পথ দিয়ে ঘুরে আমবাগ মধ্যপাড়ার জালালের মার্কেট এলাকায় যায়। সেখানে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে শিশুটি কান্নাকাটি করে।

কান্নার শব্দ পেয়ে পথচারীরা এগিয়ে গিয়ে চালক রুবেলকে হাতেনাতে ধরে ফেলে উত্তম মধ্যম দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইজিবাইকচালক রুবেলকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

সিঙ্গাপুরকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

গাজীপুরে চলন্ত গাড়িতে শিশু ধর্ষণের চেষ্টা, চালক আটক

আপডেট সময় ০২:১৫:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭