ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঋণের টাকার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীর আত্মহত্যা

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে বেসরকারি ঋণ বিতরণ সংস্থা টিএমএসএস’র ঋণের কিস্তির টাকা দিতে না পারায় মজিবুর রহমান নামে এক ক্ষুদ্র মুরগি ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার। বৃহস্পতিবার সকালে পৌর এলাকার ভাংনাহাটি পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মজিবুর রহমান ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে। তিনি এলাকায় মুরগির ব্যবসা করতেন।

নিহতের ছেলে নাইম হাসান জানান, তার মা ফাতেমা বেগম গত আগস্ট মাসে টিএমএসএস’র শ্রীপুর শাখা থেকে মাসিক পাঁচ হাজার টাকা কিস্তিতে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করে তার বাবার হাতে তুলে দেয়। পরে এনজিও সংস্থাটির নিয়ম মোতাবেক যথাসময়ে সেপ্টেম্বর ও অক্টোবর মাসের কিস্তির টাকা পরিশোধ করেন তার বাবা।

কিন্তু গত কয়েকদিন যাবৎ ব্যবসা মন্দা থাকায় নভেম্বর মাসের কিস্তির টাকা যথাসময়ে পরিশোধ করতে না পারায় গত বুধবার বিকালে টিএমএসএস শাখার মাঠ কর্মী (ঋণ আদায়কারী) সুনীল চন্দ্র বর্মণ তাদের বাড়িতে গিয়ে কিস্তির জন্য চাপ দিতে থাকে। এ সময় বৃহস্পতিবার বেলা ১১টার মধ্যে ঋণের কিস্তি না দিলে পুলিশ দিয়ে ধরিয়ে নেয়ার হুমকিসহ অশ্লীল গালমন্দ করে করেন।

এ ঘটনায় তার বাবা অপমানিত হয়ে রাতে বিমর্ষ হয়ে যান। পরে বৃহস্পতিবার সকালে তার বাবা সকলের অগোচরে নিজের থাকার ঘরের ধর্ণার সাথে রশিতে ঝুলে আত্মহত্যা করেন। টিএমএসএস শ্রীপুর শাখার ব্যবস্থাপক খন্দকার ইমদাদুল হক জানান, ঋণের টাকার জন্য তার মাঠকর্মী কোন সদস্যকে চাপ প্রয়োগ, হুমকি প্রদর্শন করেননি। তবে বুধবার বিকালে সদস্যের বাড়িতে গেলে কিস্তির টাকার জন্য বৃহস্পতিবার সকালে যোগাযোগ করতে বলেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঋণের টাকার জন্য ক্ষুদ্র ব্যবসায়ীর আত্মহত্যা

আপডেট সময় ০১:০৭:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭