ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

গ্যাস বিহীন ১২ ঘণ্টা

অাকাশ জাতীয় ডেস্ক:

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ১২ ঘণ্টা তিতাস গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। এতে পুরো টাঙ্গাইলসহ জয়দেবপুর পর্যন্ত কোথাও কোথাও সংযোগ বিচ্ছিন্ন আবার কোথাও গ্যাস বিভ্রাটের কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। সংযোগ বিচ্ছিন্ন করার পূর্বেই বুধবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি গ্রাহকদের জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাসেক প্রকল্পের আওতায় গ্যাস পাইপ লাইনের ভাল্ব স্থানান্তরের জন্য জয়দেবপুর সিজিএস থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বে ১৫০ পিএসআইজি গ্যাস লাইন হতে সংযোগ গ্রহণকারী সকল শ্রেণির গ্রাহক টাঙ্গাইল শহর, মির্জাপুর, কুমুদিনী, গোড়াই শিল্প এলাকা, চন্দ্রা, কোনাবাড়ী ও সংলগ্ন এলাকা এবং জয়দেবপুর সিজিএস থেকে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পর্যন্ত ১৫০ পিএসআইজি লাইনের সংযুক্ত সকল শ্রেণির গ্রাহকদের ১২ ঘণ্টা গ্যাস সরবরহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রতিষ্ঠানটি লাইনের কাজ করবে।

একই সাথে বৃহস্পতিবার এই সময়ে জয়দেবপুর চৌরাস্তা থেকে টঙ্গী এলাকা পর্যন্ত রাস্তার উভয় পার্শ্বের গ্রাহকদের লাইনে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। দীর্ঘ ১২ ঘণ্টা গ্যাস বিভ্রাট হবে এজন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছেন তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

গ্যাস বিহীন ১২ ঘণ্টা

আপডেট সময় ১২:৫৫:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭