ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির দোকান

অাকাশ স্পোর্টস ডেস্ক:

নিজ শহর রাঁচিতে খেলাধুলা সামগ্রীর দোকান খুলে নতুন ইনিংস শুরু করেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। জন্ম ও জার্সির নম্বরের সঙ্গে মিলিয়ে নিজ দোকানের নাম `সেভেন` রেখেছেন ধোনি। এই দোকানের মালিক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর ধোনি নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছবিসহ পোস্ট করে নতুন ইনিংসের খবর দেন ধোনি। ক্যাপশনে ধোনি লিখেছেন, আমার নিজ শহর রাঁচিতে `সেভেন` নামে দোকান শুরু করা হলো। দোকানের কিছুক্ষণ সময় কাটানোর সময় ভক্তদের কাছ থেকে বিপুল আদর ও ভালোবাসা পেয়েছি।

আর দোকান উদ্বোধনের সময় ধোনি বলেন, আমি যখন কোনও কাজ করি, একশো ভাগ মন দিয়ে করি। তোমরা যারা পড়াশুনা করছো তারা পড়াশুনাতে একশো ভাগ মন দাও। যারা খেলাধুলো করছো, তারা খেলাধুলোতে একশো ভাগ মন দাও। দেখবে, সাফল্য আসবেই।

ভারতীয় দল শ্রীলঙ্কা সফরে থাকায় বর্তমানে খেলাধুলার বাইরে রয়েছেন ধোনি। কারণ শ্রীলঙ্কা সফরে ভারতের সিরিজ শুরু হবে টেস্ট দিয়ে। কিন্তু টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন তিনি। তাই পাঁচ ম্যাচের ওয়ানডে ও একমাত্র টুয়েন্টি টুয়েন্টি সিরিজ শুরুর আগেই দলের সঙ্গে যোগ দিবেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতের অধিনায়ক ধোনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাঁচিতে মহেন্দ্র সিং ধোনির দোকান

আপডেট সময় ১১:৫৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭