ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

একইসাথে তিন যমজ ভাই খেলতে নেমে গড়লো নতুন ইতিহাস

অাকাশ স্পোর্টস ডেস্ক:

দুই ভাইয়ের একসঙ্গে খেলতে নামার সাক্ষী ক্রিকেট কম হয়নি। এদের মধ্যে যমজ দুই ভাইও দেখা গিয়েছে। অস্ট্রেলিয়ার ওয়াহ ভ্রাতৃদ্বয়ের গল্প তো সবারই জানা। তবে একইসাথে তিন যমজ ভাই খেলতে নেমে গড়েছে নতুন ইতিহাস।

সংযুক্ত আরব আমিরাত বনাম নেদারল্যান্ডসের ম্যাচে মাঠে নেমেছেন ২০ বছর বয়সী তিন ভাই সিকান্দার জুলফিকার, সাকিব জুলফিকার ও আসাদ জুলফিকার। সোমবার সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করে তারা। প্রথমবারের কোনো ম্যাচে এক দলে নেমেছে তিন ভাই।

সিকান্দার জুলফিকার এর আগেও নেদারল্যান্ডসের জার্সি গায়ে মাঠে নেমেছেন। তবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিষেক হয়েছে সাকিব জুলফিকার ও আসাদ জুলফিকারের। তাদের বাবা জুলফিকার আহমেদও খেলেছেন নেদারল্যান্ডসের হয়ে। এমনকি ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নেদারল্যান্ডসের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

যদিও ম্যাচটিতে হারের তিক্ত স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তিন ভাইকে। ব্যাত হাতে ৪১ রানের ইনিংস খেলেন সিকান্দার। সাকিবের ব্যাট থেকে আসে ৩১ রান। আসাদ করেন ১৫ রান। ম্যাচটিতে সংযুক্ত আরব আমিরাত নেদারল্যান্ডসের ছুঁড়ে দেওয়া ১৮২ রানের লক্ষ্য টপকে যায় তিন উইকেট হাতে রেখে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

একইসাথে তিন যমজ ভাই খেলতে নেমে গড়লো নতুন ইতিহাস

আপডেট সময় ০৩:২১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০১৭